শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতুর পাটাতন খুলে পড়ায় দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল ব্যাহত

খাগড়াছড়ির দীঘিনালায় একটি বেইলি সেতুর পাটাতন খুলে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সেতুর পাটাতন খুলে পড়ায় লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিকল্প পথে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানা, সকালে মালবাহী একটি কাভার্ড ভ্যান বেতছড়ি সেতুর পার হচ্ছিল। এসময় হঠাৎ সেতুর পাটাতন খুলে পড়ে। এতে কাভার্ড ভ্যানটি সেখানে আটকা পড়ে। পরে সেটিকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকটি পাটাতন খুলে পড়ে। এতে ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান বলেন, পাটাতন খুলে পড়ায় লংগদুর সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ করেছে। দ্রুত মেরামত শেষে যান চলাচল স্বাভাবিক হবে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়