শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী সুমন জলদাশ গ্রেফতার

২য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী সুমন জলদাশ’কে চট্টগ্রামের পটিয়া থানাধীন ধলঘাট এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭ কর্তৃক চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মামলা নং-২০, তারিখ-১৯ জুলাই ২০২৫ইং, ধারা-৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০(সংশোধনী-২০০৩) মামলার পরোনাভুক্ত পলাতক আসামী সুমন জলদাশ চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ধলঘাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সুমন জলদাশ (৪০), পিতা-মৃতঃ সুকুমার জলদাশ, সাং-, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়