শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎ফরিদপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে দিনমজুরের যাবজ্জীবন কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরে ২১ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ইসমাইল শেখ (৪৭) নামে এক দিনমজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে দুই লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‌

‎যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখের বাড়ি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী মেয়েটি পাগলের মতো স্থানীয় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। মেয়েটি অবিবাহিত ছিল। ২০২৩ সালের ১৩ এপ্রিল মেয়েটির শারীরিক গঠন দেখে পরিবারের সন্দেহ হয়। এরপর মেয়েকে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মেয়েটি গর্ভবর্তী। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় একই এলাকার ইসমাইল শেখ বাকপ্রতিবন্ধী মেয়েটিকে ক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষণ করে ছিল।

এ ঘটনায় ওই বাকপ্রতিবন্ধীর মা ২০২৩ সালে ৯ জুন ইসমাইল শেখকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ফরিদপুর কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হোসেন দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন  দাখিল করে। আদালত এ মামলা পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার এই আদেশ দেন।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়