শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার(২২ অক্টোবর) সকালে পৌরসভার খাদ্য গোডাইনের সামনে ও কালীগঞ্জ পৌর হাটচাঁদনীর মাংসের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শাহিন আলম।

এসময় অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন খোলামেলা পরিবেশে গরু ও ছাগলের মাংস বিক্রি করার অপরাধে ২ জন মাংস ব্যবসায়ী প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নলডাঙ্গা রোডে পচা মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর মাংস মাটিতে পুতে ফেলা হয়।

এসময় প্রসিকিউশন কর্মকর্তা হিসাবে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন সহ কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, আপনার স্বাস্থ্য সম্মত পরিবেশে মাংস বিক্রি করুন। আপনারা সচেতন হোন। আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়