শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বাসের অপব্যবহার: ‘ধর্ম মেয়ে’কে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

বরগুনার তালতলীতে সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদারের বিরুদ্ধে  গৃহবধূকে ‘ধর্ম মেয়ে’ বানিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনাটি জানাজানি হলে খলিল হাওলাদারের অনুসারীরা ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে মারধর করেছে। এ ঘটনার পর গৃহবধূ ও তার স্বামী থানায় মামলা করতে আসেন।

এর আগে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটে। তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পরেও অভিযুক্ত খলিল হাওলাদার স্থানীয় প্রভাবশালী হওয়ার কারণে কেউ কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে জানানোর পর তাদের কাছে গৃহবধূ বক্তব্য দিলে খলিল হাওলাদারের অনুসারীরা স্বামী ও শাশুড়িকে মারধর করেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদারের মেয়ের নামের সঙ্গে পার্শ্ববর্তী এক গৃহবধূর নামে মিল হওয়ায় ‘ধর্ম মেয়ে’ হিসেবে আত্মীয়তা পাতান। পরে দীর্ঘদিন ধরে ধর্ম মেয়ে হিসেবে সম্পর্ক গড়ে তোলেন এবং গৃহবধূর বিশ্বাস অর্জন করেন। সেই সম্পর্কের সুযোগ নিয়ে গত মঙ্গলবার ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় রাত আনুমানিক ৯টার দিকে খলিল হাওলাদার গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। কথাবার্তার একপর্যায়ে তিনি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। গৃহবধূ চিৎকার করলে পাশের বাড়ি থেকে তার শাশুড়ি আসলে খলিল হাওলাদার দৌড়ে পালিয়ে যান।  

বিষয়টি নিশ্চিত করে গৃহবধূর স্বামী বলেন, খলিল হাওলাদারের নির্দেশে তার অনুসারীরা ২০ অক্টোবর রাতে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হই। ধর্ষণ ও মারধরের বিচারের দাবিতে থানায় মামলা করতে যাচ্ছি।

নলবুনিয়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খলিল মেম্বার আগে থেকেই এলাকায় প্রভাবশালী। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এ ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য খলিল হাওলাদার বলেন, আমার বিষয়গুলো ষড়যন্ত্র করছে। আমি এ রকম কোনো কাজ করিনি।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করতে থানায় এসেছেন। অভিযোগ নিয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়