শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ভবনে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ রবিবার (১৯ অক্টোবর) গতকাল রাতে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটার ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পরপরই তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ধামরাই ফায়ার স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও কারখানার আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়