শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় কলেজের প্রধান ফটকের ডান পাশে সড়কের ধারে ময়লা ফেলার স্থাপনা সরানোর দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ ইব্রাহিম এর সঙ্গে কথা বলে ময়লার ভাগার অন্যত্র সরানোর আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়