শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জারি গানের নামে মঞ্চ অশ্লীলতার অভিযোগ, আসর ভেঙে দিয়েছে তৌহিদী জনতা

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামের স্থানীয় একটি জারি গানের মঞ্চ অশ্লীলতার অভিযোগ তুলে ভেঙে দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতা। গত ১৭ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলবাইদ এলাকার নয়াপাড়া গ্রামের জসিম, মমিন, রহিম মাস্টার, আকরাম ও লালমিয়াসহ কয়েক জন যুবক প্রায় ১ সপ্তাহে নিরলস পরিশ্রমের মাধ্যমে উক্ত জারি গানের আসরের আয়োজন করেন।

তবে এই আয়োজন স্থানীয় আলেম সমাজের বাধার মুখে পড়ে প্রথম দফায় তা বন্ধ হয়ে যায়। ঘটনার কয়েকদিন পর দ্বিতীয় দফায় ঐ যুবকদল আবারও গানের আসর শুরু করেন। ফলে আলেম সমাজের একটি অংশ পুনরায় বাধা দিলে জারি গানের আয়োজকরা তাদের ওপর হামলা চালায়। এতে কয়েক জন মারাত্বক ভাবে আহত হাসপাতালে ভর্তি। এরই অংশ হিসেবে আলেম সমাজ ও তৌহিদী জনতা মিলে জারি গানের মঞ্চ ভেঙে দেয়।

ঘটনার পরদিন আজ শনিবার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় আলেম সমাজ চরমোচারিয়া বক্সীগঞ্জ সড়ক অবরোধ করে। পরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আলেম সমাজ অবরোধ তুলে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়