শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০২:২৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিস্ট সরকারের আমলে মাদকের কারণে তরুণ সমাজ খেলাধুলা থেকে পিছিয়ে পড়েছিল: ইঞ্জিনিয়ার শ্যামল

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্তন ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিজয়নগর উপজেলার পত্তন উচ্চবিদ্যালয় মাঠে।

শুক্রবার বিকেলে আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোখারী মোল্লার সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি গোলাম সারোয়ার খোকন ও মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আজম ও মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মাদকের ছোবলে তরুণ সমাজ খেলাধুলা থেকে পিছিয়ে পড়েছিল। ৫ আগস্টের পর থেকে জাতীয়তাবাদী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে নেমে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করছে।”

তিনি আরও বলেন, “যুব সমাজকে যদি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে না পারি, তারা মাদকের দিকে ঝুঁকবে। বর্তমানে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে আসক্ত হয়ে মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলেই অল্প বয়সেই তারা ডায়াবেটিস, হার্টের রোগসহ নানা জটিলতায় ভুগছে। এসব রোগ থেকে মুক্ত থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়