শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে হোসেন কর্মী সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন। 

এ সময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন। তবে তার সঙ্গে জামায়াতে যোগ দেওয়া অন্যদের পদ-পদবি সম্পর্কে জানা যায়নি।

এ সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি ফখরুল ইসলাম ও সদস্য শফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা সকলেই জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।

হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। এরপর থেকে দেখেছি বিএনপির সঙ্গে আল্লাহ-রাসুলের আইনের কোনো সম্পর্ক নেই। এতে আমার মন বলছিল আমি অন্যায় পথে চলছি। তখন আমি চিন্তা করেছি আমি অন্যায় পথে থাকতে পারব না। এই চিন্তা থেকেই আমি জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমিসহ আমার সঙ্গে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে যোগ দিয়েছে। আগামী দিনে আমরা সকলে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে কাজ করবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়