শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ১ অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা, ২ ছিনতাইকারী আটক

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ধর্মপুর গহীন শালবনে ১ অটোচালককে  কুপিয়ে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহর হতে বিরলের ধর্মপুর শালবনে ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ২ ছিনতাইকারী। এরপর কালিয়াগঞ্জ বাজারে এসে আরো ১ জন যাত্রী উঠানোর পর বনের ধর্মজৈন সাত দাগ নামক এলাকায় বনের ভিতরে নিয়ে গিয়ে ওই অটো চালককে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা।

এসময় অটোচালক চিৎকার দিলে পথচারী আসতে দেখে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে বনের আরোও ভিতরে ঢুকে পড়ে ।

আহত অটোচালক দিনাজপুর সরকারি কলেজ সংলগ্ন শহরের সুইহারি খালপাড়া এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নভেল (৩০) কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা এনায়েতপুর বিওপি'র বিজিবির সদস্যগণের নিকট হস্তান্তর করলে তাৎক্ষনিক তাকে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এঘটনায় দীর্ঘ অভিযান চালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুর রহমানসহ বিজিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বন থেকে বিকালে জড়িত ২ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে। 

আটককৃতরা দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার তাসিনুর এর ছেলে নভেল (৩০)।
এ রিপোর্ট লেখাকালীন আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটোচালকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়