শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াবাগানের ঝিনাইদহ-যশোর মহাসড়ক সংলগ্ন ব্রীজের নিকটে বোয়ালীয়া বিলে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকা। এ সময় কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ বলেন, চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদের জন্য হুমকি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার চায়না দুয়ারী জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, কিছু দুষ্কৃতকারী অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে জলজ জীব বৈচিত্যের জন্য মারাত্মক হুমকি মুখে ফেলছেন। তাই এই অঞ্চলের নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়