শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ইউএনও’র সহযোগিতায় বৃদ্ধা খুঁজে পেল তার পরিবার 

এন এ মুরাদ , মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে ইউএনও’র সহযোগিতায় হারিয়ে যাওয়া এক বৃদ্ধা খুঁজে পেয়েছে তার পরিবার।
হারিয়ে যাওয়া বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের বীকতলা গ্রামের মৃত আয়াত আলীর স্ত্রী। 

রবিবার সকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান হারিয়ে যাওয়া ওই বৃদ্ধার সন্তানদের কাছে তাকে বুঝিয়ে দেন। 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান জানান, শনিবার রাতে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ষাট ঊর্ধ্ব ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। 

এ সময় ফেরদৌস আহমেদ নামের স্থানীয় এক ব্যবসায়ী ওই মহিলার পরিচয় সনাক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাত ১০টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে মুরাদনগর থানায় হাজির হলে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হয়। বিষয়টি জানতে পেরে ইউএনও আবদুর রহমান তাৎক্ষণিক মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান এবং তার নিরাপত্তার জন্য একজন মহিলা গ্রাম পুলিশ নিয়োগ করে। পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধার সাথে কথা বলে পরিচয় সনাক্ত করেন।

পরিচয় সনাক্তের পর, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব হাসান খাঁন ও সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় পার্শ্ববর্তী দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের সাথে যোগাযোগ করা হয়। পরে ওই মহিলার দেয়া তথ্য অনুযায়ী ইলিয়টগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়। 

খবর পেয়ে রবিবার সকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ওই মহিলার আইডি কার্ড ও তার সন্তানদের পরিচয় সনাক্ত করা হয়। পরে পরিবার থেকে হারিয়ে যাওয়া ওই মহিলাকে তার সন্তানদের কাছে বুঝিয়ে দেন ইউএনও মোঃ আব্দুর রহমান।

ইউএনও মোঃ আবদুর রহমান আরো জানান, বিগত কিছুদিন আগে হারিয়ে যাওয়া মমতাজ বেগমের একমাত্র মেয়ে মৃত্যুবরণ করেন। মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বৃদ্ধা মমতাজ বেগম। তবে দাউদকান্দি উপজেলা নিজ বাড়ি থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় কিভাবে এসেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়