শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় সিমেন্ট বোঝায় কার্গো জাহাজ ডুবি

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের আরেকটি  সিমেন্ট বোঝায় মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা প্রায় ৭০ লাখ টাকার সিমেন্ট নষ্টসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জাহাজের মালিকের দাবি করেছেন। 

শনিবার দুপুরে দৌলতখান  মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গত শুক্রবার দুপুরে দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে এমভি সৌমি-১। পরে শনিবার দুপুর ১২টায় বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজ সৌমি-১ কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা নাবিকেরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হন।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করছিলেন যে, জাহাজের সঙ্গে জাহাজ লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাঁদের ৭০ লাখ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়