শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ কেজি গাঁজাসহ আটক ২

মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার ফেনী রেলওয়ে ষ্টেশন এলাকা হতে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী রেলওয়ে ষ্টেশন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১০:৩০ ঘটিকায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী রেলওয়ে ষ্টেশননের প্লাটফর্মের এলাকায়  পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আসামী ১। জাহেদ হোসেন (২৩), পিতা- নুর হোসাইন, সাং-জাইদি মোড়া নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ২। আয়েশা আক্তার (৪৪), স্বামী- মৃত উসমান গনি, সাং-কক্সবাজার পাহাড়তলী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে  তাদের সাথে থাকা ০২টি  ব্যাগে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ০৫টি বান্ডিলের ভিতর হতে সর্বমোট ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তর্বতী এলাকায় হতে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন  মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়