শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাচারের উদ্দেশ্যে টেকনাফে পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৩৯ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের জন্য একদল পাচারকারী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ বেশ কয়েকজনকে বন্দি করে রেখেছে। এরপর শুক্রবার ভোররাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৮ জন নারী, ১২ জন পুরুষ এবং ৯ জন শিশুসহ মোট ৩৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। এ সময় পাচারকারীদের দুই জনকে আটক করা হয়।’

ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় বন্দি রেখে নির্যাতন চালাচ্ছিল।

উদ্ধারকৃতদের এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, মানবপাচারসহ যেকোনও অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে সর্বমোট ১৩৪ জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়