শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে শচীন ওঝা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার  সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। শচীন ওঝা লখন্ডা গ্রামের গয়ালী ওঝার ছেলে।

শচীন ওঝার ছেলে সুমন ওঝা বলেন, আজ সকালে বাড়ির পাশের কলাবাগান থেকে আমার পিতা শচীন ওঝা কলা কাটতে গিয়েছিল। গাছ থেকে কলা কাটার সময় ভিমরুল এসে তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। ভিমরুলের কামড়ে আমার পিতা অসুস্থ হয়ে পড়লে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। 



  • সর্বশেষ
  • জনপ্রিয়