শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত সম্রাট মামুন হত্যা মামলার মূল আসামি মো. আবু সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়,  গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত  রাত অনুমান ৪টা ৩০ মিনিটে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

গ্রেফতারকৃত আসামি আব্দুস সাত্তার দাউদকান্দি পৌরসভার নূরপুর গ্রামের (১নং ওয়ার্ড) হাশেম মিয়ার ছেলে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়