শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন এক সন্তানের জনক এবং জামায়াতে ইসলামীর স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। হামলায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সানোয়ার হোসেনের সঙ্গে তার চাচা কামাল হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে সানোয়ার পুকুরঘাটে গেলে হঠাৎ চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি ও শাবল দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সানোয়ার ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, 'চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখনও চাচা কামাল হোসেন এবং তার ছেলে রাকিব ও রাহাত আমার শ্বাশুড়ি ও দেবরকে মারধর করছিল।' আহত হাসিনা বেগম অভিযোগ করে বলেন, 'দেবর কামাল হোসেন ও তার ছেলেরা প্রায়ই আমাদের হুমকি দিত। আজ তারা শাবল দিয়ে মাথায় আঘাত করে আমার ছেলেকে হত্যা করেছে।'

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত কামাল হোসেনের দুই ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করেছে।

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, 'পারিবারিক বিরোধের বলি হলেন আমাদের সহকর্মী সানোয়ার হোসেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।'

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, 'পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ইতি মধ্যে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়