শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ, আহত ৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা-হালিম গ্রুপের লোকজনের সাথে একই এলাকার বিএনপির সমর্থক উজির আলীর লোকজনের এই সংঘর্ষ হয়।
 
স্থানীয়রা জানান, সংঘর্ষের মতো বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
আহতরা হলেন, শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জনের মধ্যে ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
  
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, বুধবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউন শেষে ফেরার পথে একটি অটোরিকশার সাথে ধাক্কায় গ্লাস ভেঙ্গে যায়। এনিয়ে দুই পক্ষের বিরোধ তৈরি হয়। এর জের ধরেই হালিম ও উজির আলী গ্রুপের সমর্থকদের মধ্যে এই শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়