শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা মডার্ন হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনে "ব্রিলিয়ান সেলিব্রেশন" অনুষ্ঠান

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা মডার্ন হাই স্কুলে এক বর্ণাঢ্য আয়োজনে "ব্রিলিয়ান সেলিব্রেশন-২০২৫" অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় স্কুলের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা মডার্ন হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মো. আমিরুল কায়সার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে বিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিল্লা মডার্ন হাই স্কুল তার শিক্ষা কার্যক্রম ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখছে।"

কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক (ইনচার্জ) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রশাসক (সাধারণ) মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ মিথুন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রতি উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন এবং শিক্ষা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আধুনিক প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়