শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবিতে শনিবার রাতে কী হয়েছিল? মুখ খুললেন সেই ছাত্রী ও দারোয়ান (ভিডিও)

ঘটনাটি প্রায় রাত ১১:১০-এর দিকে ঘটে যখন সেই ছাত্রী রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন। রাত ১১:১০-এর দিকে তিনি যখন ফিরে আসেন, তখন প্রধান ফটকটি তালাবদ্ধ ছিল এবং দারোয়ান তার রুম এ শুয়ে ছিলেন। ছাত্রীটি বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এরপর সেই ছাত্রীসেই ছাত্রী রুমমেটরা এসে অনুরোধ করে দারোয়ানকে ডেকে তোলেন, তখন তিনি তাকে ভেতরে ঢুকতে দিতে অস্বীকার করেন, এমনকি যখন তার রুমমেটরা এসে অনুরোধ করেন তাদের কথাও শুনেননি। সূত্র: চ্যানেল২৪

এক পর্যায়ে গেট খোলার পর দারোয়ান ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং তাকে ধাক্কা দেন। ছাত্রীটি ভেতরে ঢুকলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ছাত্রী অভিযোগ করেন যে দারোয়ান তাকে চড়, বুকে আঘাত এবং পেটে লাথি মেরেছেন। এই ঘটনার সময় প্রতিবেশীরা এগিয়ে এসে হস্তক্ষেপ করেন।

ঘটনার পরদিন, ছাত্রীর অভিযোগের বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে, বৈঠকের আগেই অভিযুক্ত নিরাপত্তারক্ষী তার ফোন ও চাবি ফেলে পালিয়ে যান। ছাত্রী তার এবং অন্য সব ছাত্রীর নিরাপত্তার জন্য সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, নিরাপত্তারক্ষী তার বক্তব্যে দাবি করেছেন যে তিনি কোনো শারীরিক আঘাত করেননি। তিনি জানান, ছাত্রীটি রাত ১২টার দিকে ফিরে আসেন এবং দরজা ধাক্কা দিয়ে খুলে চলে যেতে চান। তিনি আরও অভিযোগ করেন যে শিক্ষার্থীদের একটি দল তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, যার ফলে তিনি আত্মরক্ষার্থে পালিয়ে যান। বাকী অংশ শুনুন ভিডিওতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়