শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর

সিলেটের সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকা থেকে জব্দকৃত প্রায় ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপ-সচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত সরকারি বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে দুই লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে।

নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ থেকে ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।

নিলামে অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্ম-নিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক।

নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট (www.sylhetsadar.sylhet.gov.bd) এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর (www.bomd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। উৎস নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়