শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ থেকে বিচ্ছিন্নরাই পিআর পদ্ধতির নির্বাচন চায়: এলডিপি মহাসচিব

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: জনগণের সঙ্গে যাদের সম্পর্ক নেই, তারাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রকাশিত জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিকেলে কুমিল্লার চান্দিনায় এক সভায় তিনি এ মন্তব্য করেন।

এলডিপি মহাসচিব বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক ও আইনগতভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশের মানুষ এই পদ্ধতি বোঝে না। নেপালে এ পদ্ধতিতে নির্বাচন করে ১০ বছরে ৬ বার সরকার পরিবর্তন হয়েছে। এটি কেবল নির্বাচন বিলম্বিত করার কৌশল।”

তিনি সদ্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

চান্দিনা উপজেলার নাওতলা আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাধাইয়া ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন— চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন, উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

সভায় সভাপতিত্ব করেন মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আব্দুস সামাদ আড়ৎদার এবং সঞ্চালনা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে আব্দুস সামাদ আড়ৎদারকে সভাপতি ও মো. আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১৯ সদস্যবিশিষ্ট মাধাইয়া ইউনিয়ন এলডিপি কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নতুন কমিটিও গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়