শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ভুয়া এন.এস.আই গ্রেফতার

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দারকারী মোঃ ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। 

আজ মঙ্গলবার (০২সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ। এর আগে সোমবার গভীর রাতে ধামরাই পৌরশহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। 

গ্রেফতারকৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে ধামরাই পৌরশহরের কচমচ এলাকায় চেক পোস্টে পুলিশ একটি সাদা প্রাইভেট থামায়। তখন ফরিদ নামে এক ব্যাক্তি গাড়ী থেকে নেমে নিজেক এনএসআই বলে পরিচয় দেয়। এরপর তার কাছে তার কাছে  আইডি কার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখায়। পুলিশ আইডি কার্ডটি যাচাই-বাছাই  করে দেখে কার্ডটি সঠিক নয়। পরে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসেন। এরপর ধামরাই কর্মরত এনএসআই মোঃ মোস্তফাকে বিষয়টি জানালে তিনি এনএসআই হেড অফিসে যোগাযোগ করা হলে তারা বলে এই নামে কোন লোক নাই।

এই বিষয়ে ফরিদ আলী বলেন, আমার বন্ধু এই কার্ড বানিয়ে দিয়েছে। আসলে আমি অর্নাস এ লেখাপড়া করি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকার সন্দেহ হলে গাড়ীটিকে থামায় পুলিশ। পরে ফরিদ নামে এক ব্যাক্তি এনএসআই হিসাবে নিজেকে পরিচয় দেন। যাচাই বাছাই করে দেখা যায় ফরিদ ভুয়া এনএসআই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হয় (ধামরাই মামলা নং ৩)। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়