শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাড়ির পাশে রেললাইনে খেলার সময় ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তাসলিমা ওই গ্রামের মশিউর রহমানের মেয়ে।

নাচোল কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আইনুল হক জানান, সকালে যাদুপুরের বাড়ির পাশে তাসলিমাসহ কয়েকজন শিশু রেললাইনের পাশে খেলাধুলা করছিল।

এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী অপরাজিতা কমিউটার (লোকাল)  ট্রেনের ধাক্কায় তাসলিমা ছিটকে পড়ে  গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়