শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা কারাগারে দুই ভাইকে দেখতে এসে গাঁজাসহ ধরা, ১ মাসের জেল ও এবং ২০ টাকা অর্থদণ্ড

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী। রোববার সকালে কারাগারের মূল ফটকে তল্লাশির সময় এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সফিক (৬০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের বাসিন্দা এবং মো. ছাদেকের ছেলে। জানা গেছে, তিনি তার দুই ভাই বন্দি ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে এসেছিলেন।

কারা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টে দায়িত্ব পালনকালে কারারক্ষী মো. আব্দুল হান্নান সফিককে তল্লাশি চালান। এ সময় তার শার্টের পকেট থেকে একটি বিড়ি গাঁজা এবং পরবর্তীতে শরীর তল্লাশি করে আরও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সফিক গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত উল্লিখিত শাস্তি প্রদান করেন।

এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কারাগার প্রাঙ্গণে মাদকসহ কোনো প্রকার অবৈধ দ্রব্য প্রবেশ রোধে তারা সবসময় কঠোর নজরদারি চালাচ্ছেন। তিনি আরও জানান, কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়