শিরোনাম
◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৯:০৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশস্ত হচ্ছে সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার সড়ক, স্বস্তি ফিরছে পর্যটক-চালকদের মাঝে

তিন দশকের বেশি সময় পর খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবশেষে প্রশস্ত হচ্ছে। সড়কটি দিয়েই খাগড়াছড়ি থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াত করেন পর্যটকেরা। সরু সড়কটিকে নিরাপদ করতে সম্প্রসারণ ও বাঁক সরলীকরণের কাজ শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, পরিবহনচালক ও পর্যটকদের মাঝে।

প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই সড়কে। খাগড়াছড়ি থেকে দীঘিনালার দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার হলেও সরু ও আঁকাবাঁকা সড়কের কারণে এ পথ পাড়ি দিতে সময় লাগে ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা। সড়কের প্রশস্ততা মাত্র ১২ ফুট। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, ‘খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা বাসস্টেশন পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের জন্য দরপত্র ও কার্যাদেশ সম্পন্ন হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা। সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত করা হচ্ছে। আশা করছি ২০২৬ সালের মার্চের মধ্যে কাজ শেষ হবে।’

স্থানীয় বাসিন্দা, চালক ও যাত্রীরা দীর্ঘদিন ধরে সড়ক প্রশস্ত করার দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চারমাইল এলাকায় গিয়ে দেখা যায়, খননযন্ত্র দিয়ে সড়ক প্রশস্তকরণের কাজ করছেন শ্রমিকেরা।

গত মঙ্গলবার দুপুরে চারমাইল এলাকায় গিয়ে দেখা যায়, এক্সকাভেটর দিয়ে কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। এক কিলোমিটারের বেশি সড়কের দুই পাশের অংশ প্রশস্ত করা হয়েছে।

দীঘিনালার নয়মাইল এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য গণেশ ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘রাস্তা এতটাই ছোট যে বড় গাড়ি এলে রাস্তা ছেড়ে নিচে নামতে হয়। দুটি গাড়ি একসঙ্গে চলতে পারে না। বাঁক ও উঁচু-নিচু হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক বড় হলে আমাদের কষ্ট কমবে।’

খাগড়াছড়ি থেকে দীঘিনালায় প্রতিদিন মোটরসাইকেলে যাতায়াত করেন নলিনী চাকমা ও মো. ইকবাল খন্দকার। তাঁরা বলেন, ‘প্রায় প্রতি সপ্তাহে এক-দুইবার দুর্ঘটনা হয়। রাস্তার প্রশস্ততা মাত্র ১২ ফুট। প্রায় সময় বাস ও ট্রাক রাস্তার বাইরে ছিটকে পড়ে। আমরাও ভয়ে ভয়ে গাড়ি চালাই। এখন দুই পাশে তিন ফুট করে ছয় ফুট প্রশস্ত করা হচ্ছে—এটা খুবই স্বস্তির খবর।’

সাজেকগামী পর্যটকবাহী গাড়ি চালান অংগ্যজাই মারমা। তিনি বলেন, ‘এই সড়কে অন্যান্য সড়কের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ি চলে। সড়ক বড় হলে চালক ও যাত্রীদের কষ্ট অনেকটাই কমবে।’

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বলেন, ‘এই সড়ক দিয়ে সাজেক, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার যানবাহন চলাচল করে। অতিরিক্ত বাঁকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক প্রশস্ত হলে দুর্ঘটনা কমবে এবং চালকেরাও স্বস্তি নিয়ে গাড়ি চালাতে পারবেন।’ সূত্র: প্রথম আলো 

  • সর্বশেষ
  • জনপ্রিয়