শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতে আসছে পরিবর্তন, দূরত্ব কমবে ৩৫ কিমি

চট্টগ্রামের আনোয়ারা থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কের দূরত্ব কমবে প্রায় ৩৫ কিমি। এতে বাড়বে কর্ণফুলী টানেলের ব্যবহার এবং চাপ কমবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের।

জানা যায়, আনোয়ারা-চকরিয়া সড়কটি প্রশস্তকরণে দেড় বছর আগে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ডিপিপিতে প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৮৯ কোটি টাকা। প্রকল্পের অধীন সড়কটি ১৮ থেকে ৩৪ ফুটে উন্নীত করা হবে। গত এপ্রিলে মন্ত্রণালয়ে প্রকল্প যাচাই কমিটির পর্যালোচনা সভা হয়। সভায় সবাই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হবে। একই সঙ্গে টানেলকে কেন্দ্র করে নতুন এক অর্থনৈতিক অঞ্চল তৈরির সম্ভাবনাও তৈরি হবে। সওজ চট্টগ্রাম দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু কুমার চাকমা বলেন, ‘আশা করছি জনস্বার্থ বিবেচনায় যথাসময়ে প্রকল্পটি অনুমোদন পেয়ে যাবে। এটি হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমবে।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়