শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন, চলবে এক ঘণ্টা বেশি

যাত্রী চাহিদা মেটাতে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু আরও আধা ঘণ্টা আগে, আর রাতে শেষ ট্রেন ছাড়বে আধঘণ্টা দেরিতে।

এ ছাড়া এখন দুই ট্রেনের মধ্যে বিরতি আরও দুই মিনিট কমে যাবে। অর্থাৎ ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) সোয়া ৪ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে। বর্তমানে ব্যস্ত সময়ে সর্বনিম্ন ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, ‘নতুন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হবে। আমরা আশা করছি, পরীক্ষামূলক চলাচল শেষে ডিসেম্বরের মধ্যেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবেই শুরু হতে পারে।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সূচি চালু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথম মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী ওঠা-নামা করছে। শিগগিরই কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হলে মেট্রোরেলের সক্ষমতা আরও বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়