শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানির জন্য ৩৫৭ স্থান নির্ধারণ করে দিলো ঢাকা দক্ষিণ সিটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের জন্য রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৭ মে) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের এসব নির্ধারিত স্থানের তালিকা প্রকাশ করা হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে নির্ধারিত স্থানেই কোরবানি করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত স্থানে পশু জবাই করা হলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা সহজ হবে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, নির্দিষ্ট ও উন্মুক্ত জায়গায় কোরবানি দিলে বর্জ্য পরিষ্কার করা সহজ হয়। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব শহর পরিষ্কার করতে। ইতোমধ্যে ঈদের দিন কোরবানি শুরুর পর আট ঘণ্টার মধ্যে শহর থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছি। নগরবাসীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন নির্ধারিত স্থানেই কোরবানি দেন।


নির্ধারিত স্থানের তালিকা এখানে দেখুন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়