শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরা এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচের অবৈধভাবে বসা পশুর হাট সরালো ডিএমপির উত্তরা বিভাগ

রাজধানীর উত্তরা এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসা দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পশু সরিয়ে দেওয়ায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন দিয়াবাড়ি পশুর হাট এবার রাজধানীর সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে ব্যাপক জমে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও নৌপথে বিপুল সংখ্যক কোরবানির পশু হাটে আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর উপস্থিতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মূল সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপির উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পরে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়