শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০২:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের মেধাবী শিশু শিক্ষার্থী রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই কর্মসূচিতে অংশ নেন।

সকালে রামিসার বাসভবনের সামনে থেকে ‌‘মিরপুর এ এইচ মডেল স্কুল’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর-১১ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘জাস্টিস ফর রামিসা’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করে।

বিক্ষোভে সংহতি প্রকাশ করে মিরপুর এ এইচ মডেল স্কুলের শিক্ষকরা জানান, এমন নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে আর কোনো শিশু যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সেজন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়বে, যা শিশুদের স্বাভাবিক শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলার নিষ্পত্তির জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা স্থানীয় এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা সচল না থাকায় এবং কার্যকর নিরাপত্তা জোরদার না করায় অপরাধমূলক ঘটনা বাড়ছে। সন্তানদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে পুরো এলাকায় কঠোর নজরদারি ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আন্দোলনকারীরা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়