শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১২:৩৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকার উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও গোমস্তাপুর থানা-পুলিশ।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় মেসার্স রায়হান ফিলিং স্টেশনে পুলিশকে মারধরের এই ঘটনা ঘটে। নাচোল থানায় কর্মরত কনস্টেবল শওকত হোসেন একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল (মবিল) কিনতে ওই ফিলিং স্টেশনে যান। এ সময় আব্দুল্লাহ আল রায়হান তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন।

আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের ছেলে।

এই ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিনই ফিলিং স্টেশনের ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আব্দুল্লাহ আল রায়হানকে আদালতে হাজির করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়