শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

রাত থেকেই রাজধানীর আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা, ভোর হতেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে যায় রাজধানী। দিনের শুরুতেই এমন বৃষ্টিপাতে একদিকে কিছুটা স্বস্তি ফিরলেও, বাইরে বের হওয়া মানুষের জন্য তা হয়ে দাঁড়িয়েছে বড় ভোগান্তির কারণ। বৃষ্টির প্রভাবে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে জলজট সৃষ্টি হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্নআয়ের শ্রমজীবীরা। অনেকেই প্রস্তুতি ছাড়াই বের হওয়ায় ভিজে যান, কেউ কেউ আশ্রয় নেন পাশের দোকান বা ভবনে। ছাতা থাকা সত্ত্বেও অনেকের পোশাক ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, অন্তত দুপুর পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা বেশি রয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়