শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০১:২৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে আবাসিক হোটেলে অভিযান, শতাধিক নারী-পুরুষ আটক(ভিডিও)

রাজধানীর মিরপুরে একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১-এর বাগদাদ মার্কেটের একটি বারে এবং সংলগ্ন আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের প্রথমে মিরপুর মডেল থানা-তে নেওয়া হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাহ আলী থানা-তে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার এস এ এম ফজল-ই-খুদা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ এই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। এই অভিযোগের ভিত্তিতে ডিএমপি মিরপুর বিভাগের কয়েকটি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। আটকদের প্রথমে মিরপুর মডেল থানায় নিয়ে আনা হয়। পরে আইনি পদক্ষেপ নিতে তাদের শাহ আলী থানায় হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীরা থানার প্রবেশপথে বাধার মুখে পড়েন। পরে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে দুঃখ প্রকাশ করেন মিরপুর জোনের উপ-কমিশনার এস এ এম ফজল ই খুদা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়