শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের ১৪ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর আশুলিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও নেশাজাতীয় দ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়।

শুক্রবার রাতে পৃথক দুইটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, শুক্রবার রাতে জামগড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের আধিপত্য জানান দিতে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালায়। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

তিনি আরও জানান, অভিযানের সময় দুইটি বাসায় তল্লাশি চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের আলামত উদ্ধার করা হয়েছে।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়