শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও)

স্ত্রীকে হাত-পা বেঁধে স্বামী জামায়াত নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর পশ্চিম রাজাবারে সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর খুনিরা ওই বাসায় লুটপাট চালিয়ে নির্বিঘ্নে চলে যায়। নিহতের নাম আনোয়ারুল্লাহ। তিনি ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ছিলেন।

পরিবারের দাবি, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ বলছে, এটি চুরির ঘটনা থেকে হত্যাকাণ্ড হতে পারে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে একদল চোর দোতলা বাসায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।  এরপর নিহতের স্ত্রীর হাত-পা বেঁধে হত্যাকাণ্ড ঘটায়। পরে বাসা থেকে নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়।

তিনি বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। সোহরাওয়ার্দী হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। চোরদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছে, সেটিই ছিল মূল প্রবেশপথ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে।

পরিবারের সদস্যরা জানান, খুনিরা আনোয়ারুল্লাহকে হত্যার পর আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ডিএমপির ডিবি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়