শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০১:২৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির শেষ বিদায়ে জনস্রোত, মেট্রোরেলে তীব্র ভিড়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।

এদিন সকাল থেকেই দলবদ্ধভাবে নগরবাসী মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য মানুষ হাদির শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় ছুটে এসেছেন।

রাজশাহী থেকে আসা জুলাই যোদ্ধা মনজুর হোসেন জানান, তিনি রাতে রাজশাহী থেকে মিরপুরে মামার বাসায় অবস্থান নেন। সকালে মেট্রোরেলে রওনা দিলেও অতিরিক্ত ভিড়ের কারণে এখনো ট্রেনে উঠতে পারেননি। নির্ধারিত সময়ে জানাজায় পৌঁছাতে পারবেন কি না, সে বিষয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।

অন্য দিকে মুন্সিগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী সুমন মিয়া বলেন, শুধু জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি গত রাতে মিরপুরের শেওড়াপাড়ায় আত্মীয়ের বাসায় ওঠেন। তার ভাষায়, এমন একজন দেশপ্রেমিক মানুষের জানাজায় অংশ নিতে পারা ভাগ্যের বিষয়। তবে মেট্রো পাস না থাকায় এবং অতিরিক্ত ভিড়ের কারণে জানাজায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি।

মেট্রোরেলে অতিরিক্ত ভিড় সামাল দিতে না পেরে অনেকেই পায়ে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা দিয়েছেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে মানুষের উপস্থিতি আরও বাড়ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়