শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ ও মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত সুযোগের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা সড়কে কাঠ ও বাঁশ জড়ো করে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। সেখানে কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ‘আনঅফিশিয়াল’ মোবাইল ফোন বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা ক্রসিংয়ে সড়ক আটকে বিক্ষোভ করছেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁরা সড়কে আগুন জ্বালান। তিনি জানান, তাঁদের অবস্থানের কারণে আশপাশের সব রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান সন্ধ্যা ৭টায় আজকের পত্রিকাকে জানান, মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। তাঁরা কিছুক্ষণ পর রাস্তা ছেড়ে দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁরা কারওয়ান বাজার সড়কেই অবস্থান করছেন।

গত কয়েক দিন ধরে এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে আন্দোলন করে আসছেন এই শ্রেণির ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এনইআইআর চালু হলে অবৈধ পথে আসা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, ফলে বিদেশ থেকে আনা পুরোনো ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়