শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও)

‎রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয় বলে জানা গেছে। বাসটি রামপুরা ইউ লুপ ব্রিজের নিচে পার্কিং অবস্থায় ছিল।

‎ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাতের দিকে বাসে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

‎ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ দূরত্বে সরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ করে।

‎পুলিশ ও ফায়ার সার্ভিস এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে বাসে আগুন দেওয়ার এ বিষয়ে জানতে হাতিরঝিল থানা পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়