শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০২:৫১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ রাজধানীতে তিনজন গ্রেফতার

মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি, ইয়াবা ও গাঁজাসহ তিনজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন—মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭)।

গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বাসায় অভিযান চালায়। অভিযান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে—

  • ৩টি বিদেশি পিস্তল
  • ৩টি ম্যাগাজিন
  • ৬০ রাউন্ড গুলি
  • ৮০০ পিস ইয়াবা
  • সাড়ে ৮ কেজি গাঁজা

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব অস্ত্র তারা নিজেদের দখলে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

ঘটনায় কদমতলী থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়