শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১২:১১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডি ৩২-এ থমথমে পরিস্থিতি, সেনা-পুলিশ-বিজিবির কড়া অবস্থান

শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনকে ঘিরে গতকাল দিনভর উত্তেজনার পর আজ থমথমে ধানমন্ডি। ৩২ নম্বরের বাড়িটিকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সরজমিন দেখা যায়, শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনের সড়কটির দুই মাথায় পুলিশ চেকপোস্ট বসানো। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। বাসার সামনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বাড়ির সামনের সড়কটিতে সাধারণের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি ফের ভাঙতে চাওয়াকে কেন্দ্র করে গতকাল দিনভর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পাশাপাশি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে একজন সেনাসদস্যও আহত হয়েছেন। গতকাল ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে এ ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়