শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় পিস্তল, অ্যামুনিশন ও ককটেল উদ্ধার

রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার সকাল ৮টায় সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প থেকে অভিযানটি শুরু হয়।

দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগিতে তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়—

  • ০১টি দেশীয় পিস্তল
  • ০১ রাউন্ড অ্যামুনিশন
  • ০৪টি ককটেল বোমা

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি দিনাজপুর থেকে ছাড়ার পর পার্বতীপুর স্টেশনে যাত্রাবিরতির সময় ৩–৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা নির্দিষ্ট বগিতে তুলে রেখে দ্রুত সটকে পড়ে। পরে ওই বস্তা থেকেই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট নাশকতাকারীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়