শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৫০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আ.লীগের নারী নেত্রীসহ গ্রেফতার ৫

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ১৩ নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নারী নেত্রীসহ আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায়  ডিএমপি নিউজে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালিত করে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০) ২। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬) ৩। বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮) ৪। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার (২৮) ও ৫। ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন (৪৮)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়