শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে ৬ পেট্রোলবোমা ও ৪ ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব-২ সিপিএসসির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল।

উদ্ধার বোমা ও ককটেলগুলো মোহাম্মদপুর, তিনরাস্তাসহ আশপাশের এলাকায় সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয় বলে মনে করছে র‌্যাব।

অভিযান শেষে উদ্ধার করা পেট্রোলবোমা ও ককটেল ধ্বংসের জন্য র‌্যাব সদর দপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়। বর্তমানে সেগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, লকডাউন ঘিরে কেউ যাতে নাশকতা বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়