শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা

এবার রাজধানীর বাড্ডায় গুলি করে হত্যা করা হয়েছে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে।

বুধবার (১২ নভেম্বর) সকালে মধ্য বাড্ডার কমিশনার গলিতে একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

ওসি সাইফুল ইসলাম জানান, কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে, কে বা কারা তাকে গুলি করেছে সেটি এখনও জানা যায়নি।

তিনি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের বিভিন্ন টিম কাজ শুরু করেছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গত সোমবার (১০ নভেম্বর) রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে খুব কাছ থেকে ৬-৭টি গুলি করেছে। প্রাণ বাঁচাতে হাসপাতালের ভেতর ঢুকতে চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। 

দিনে-দুপুরে রাজধানীর বুকে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনায় জোর তদন্তে নামে পুলিশ এবং জানা যায়, নিহত তারিক সাইফ মামুন নিজেই একজন শীর্ষ সন্ত্রাসী। পুলিশ জানায়, নিহত মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে, অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা সময় বিরোধ শুরু হয়, যা দীর্ঘদিন ধরে চলছিল।

এ ঘটনায় ইতোমধ্যে কুত্তা ফারুক ও রবিন নামে দুই শ্যুটারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়