শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। তিনি চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। সেখান থেকেই তাঁর রুমমেটরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল ১০টার পর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে, পাশাপাশি হাতে রশি দিয়ে বাঁধার দাগও দেখা গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি হত্যা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় তিন-চারজনের সঙ্গে ব্যাচেলর হিসেবে থাকতেন। সকালে রুমমেট একজন নাশতা আনতে নিচে যান। ফিরে এসে দেখেন সাব্বিরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, সাব্বিরের গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিনি মেঝেতে পড়ে আছেন। পরে তাঁরা দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসার অন্য রুমমেটদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়