শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ব্যবসায়িক পার্টনারের স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, অশ্লীল ভিডিও ছড়িয়ে ১০ লাখ চাঁদা দাবি; অভিযুক্ত সাজ্জাদ গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ব্যবসায়িক পার্টনারের স্ত্রীকে ধর্ষণ, নির্যাতন ও অশ্লীল ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন (৪১)-কে আদালতে পাঠালে বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি ঘটে ডগাইর পূর্বপাড়া গ্রীন সিটি এলাকায়। এ বিষয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটায় ভুক্তভোগীর স্বামী মো. ইমাম হোসেন ডেমরা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই রাতেই পুলিশ অভিযান চালিয়ে সাজ্জাদকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। সাজ্জাদ রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া বাজার রোড এলাকার মৃত ছিদিক আহমেদের ছেলে।

জানা যায়, ২০২২ সাল থেকে ইমাম হোসেনের ব্যবসায়িক পার্টনার ছিলো অভিযুক্ত সাজ্জাদ হোসেন । ২০২৪ সালের ডিসেম্বরে পার্টনারশিপ শেষ হলেও তাদের পারিবারিক যোগাযোগ বজায় ছিল। সেই সুযোগে সাজ্জাদ প্রায়ই ভূক্তভোগীর ডেমরার বাসায় যাতায়াত করতো। ২০২৩ সালের এক সন্ধ্যায় সাজ্জাদ হোসেন ভূক্তভোগীর বাসায় গিয়ে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরে এসব ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে এবং প্রতিবারই গোপনে ভিডিও ধারণ করে। ২০২৫ সালের ১২ অক্টোবর রাত সাড়ে আটটায় সাজ্জাদ পুনরায় ওই বাসায় গিয়ে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেয়।

রাজি না হওয়ায়  ভুক্তভোগীকে মারধর করে পালিয়ে যায়। পরে গত ৫ নভেম্বর রাতে ভুক্তভোগীর স্বামী ইমাম হোসেনের ই-মেইলে অশ্লীল ভিডিও পাঠিয়ে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে সাজ্জাদ ভুক্তভোগীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি ছড়িয়ে দেয় এবং আত্মীয়-স্বজনদের কাছেও পাঠায়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মাহমুদুর রহমান জানান, সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলোতে অভিযোগের প্রমাণ মিলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়