শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক আহত

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় রাকিব মিয়া (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই দেন।

শনিবার (৮ নভেম্বর) রাকিবের মামাতো ভাই মোরসালিন ইসলাম জানান, তাদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে তারা দুজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ছুটি থাকায় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। আসন না পেয়ে তারা ট্রেনের ছাদে ওঠে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে রওনা দেন। কমলাপুর থেকে রাতে যশোরগামী আরেকটি ট্রেনে ওঠার পরিকল্পনা ছিল তাদের, কারণ রাকিবের বিদেশগমন সংক্রান্ত কিছু কাজ ছিল যশোরে।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনের সামনে পৌঁছালে হঠাৎ তিনজন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। তারা রাকিবের কাছ থেকে পাঁচ হাজার টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রাকিব বাধা দিলে তারা তাকে মারধর করে এবং চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

মোরসালিন ইসলাম জানান, ছিনতাইকারীরা রাকিবের টাকা ও মোবাইল নিয়ে যায়, তবে পাসপোর্ট নিতে পারেনি। পরে তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। তিনি কৌশলে এক বগি পেরিয়ে অন্য বগিতে গিয়ে আশ্রয় নেন। ট্রেন কিছুটা ধীরগতিতে এলে তিনি বগির ভেতরে প্রবেশ করে যাত্রীদের কাছে সাহায্য চান।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে এলাকায় অপরাধীদের বিতাড়িত করতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বিমানবন্দর রেলস্টেশন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাঁশি বাজিয়ে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের নামিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়